রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

অবৈধ দখলে উপজেলা পরিষদের গেট ও সড়কের প্রবেশ পথ তাড়াশ উপজেলা পরিষদের বাইপাস সড়কের নির্মাণ কাজ শেষ না হওয়ায় আবাসিক এলাকায় নিরাপত্তা বিঘ্নিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

জাকির আকনঃ

চলনবিলের তাড়াশ উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বস্থ নির্মাণাধীন বাইপাস সড়কের নির্মাণ কাজ শেষ ৩ বছরে ও শেষ না হওয়ায় পরিষদের সংরক্ষিত আবাসিক এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে । সরজমিনে ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা পরিষদের গেট থেকে দক্ষিন পাশ্বের্র জি,কে,এস মোড় পর্যন্ত সড়কে যান চলাচল করায় উপজেলা পরিষদেও সংরক্ষিত অফিস ও আবাসিক এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় ২০১৭ সালে উপজেলা পরিষদের পশ্চিম পাশে বাইপাস সড়ক নির্মাণের কাজ শুরু করা হয় । স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এল,জি,ই,ডি) ৭ লক্ষাধিক টাকা ব্যয়ে সড়কে গাইড ওয়াল নির্মাণ করেন । এ বছর ৬ লক্ষাধিক টাকা ব্যয়ে প্রকল্পের মাটি ভরাটের কাজ শুরু হওয়ার হওয়ার ছিলো কিন্তু বন্যার কারণে পিছিয়ে যায়। মাটি ভরাটের কাজ শুরুর পুর্বে সম্প্রতি সড়কের প্রবেশ পথ বন্ধ করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছে অবৈধ দখলদারেরা । উপজেলা পরিষদের উত্তর পার্শ্বের পুরো সীমানা এলাকা জুড়ে অর্ধশতাধিক অবৈধস্থাপনা থাকায় ও সীমানা প্রাচীর না থাকায় পরিষদের আবাসিক এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে ।

 

সীমানা প্রাচীর না থাকায় আর বাইপাসপাশ সড়কে নির্মাণ হওয়ায় পরিষদের সংরক্ষিত আবাসিক এলাকার নিরাপত্তাহীনতা আশাংকা বেড়ে গেছে । গত ৩ সেপ্টম্বর সড়কের প্রবেশ পথ বন্ধ করে স্থাপনা নির্মাণ করার সময় উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ ওবায়দুল্লাহ জানালে তিনি জানিয়েছিলেন আমি (তিনি) সিরাজগঞ্জে মির্টিংয়ে আছে ফিরে ব্যবস্থা নিবেন । এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিসবাউল করিম জানান পরিষদের উত্তর পার্শ্বের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত ও সীমানা প্রাচীর নির্মাণ করবো এবং পশ্চিম পার্শ্বের পানি কমে গেলে বাইপাস সড়কে মাটি ভরাটের কাজ শুরু করা হবে ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর