মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

হরিপুরে শতাধিক দূস্থ ও অসহায়দের নগদ অর্থ বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

জহরুল ইসলাম ( জীবন ) হরিপুর/ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

করোনা ভাইরাস নামক বৈশ্বিক মহামারীর কারণে ঠাকুরগাঁও জেলার সীমান্ত ঘেষাঁ হরিপুর উপজেলার কর্মহীন হয়ে পড়া দূস্থ ও অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছেন “৯৯ এর বন্ধনে-প্রাণের স্পন্দনে” নামক একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন। ১৯৯৯ইং সালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে যেসব ছাত্ররা এসএসসি পাশ করেছেন তারাই মূলত এ সংগঠনের সদস্য।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় এসএসসি ব্যাচ ১৯৯৯ইং-হরিপুর এর আয়োজনে হরিপুর মোসলেম উদ্দীন সরকারি কলেজ মাঠে সামাজিক দূরুত্ব বজায় রেখে শতাধিক দূস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রত্যেককে ৪শত টাকা করে নগদ অর্থ দিয়ে সহযোগিতায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন “৯৯ এর বন্ধনে-প্রাণের স্পন্দনে” এর সদস্য সামশুল হুদা, সুদীপ্ত মজুমদার রিটু, আজগর আলী, রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সাংবাদিক কবিরুল ইসলাম কবির, ইউসুফ আলী, তোফাজ্জুল হোসেন, কামাল চৌধুরী, মেহেদী হাসান সেন্টু, জাকির, গোলাপ ও আনোয়ারসহ অন্যান্য সদস্যগণ।

তারা জানিয়েছে দূস্থ ও অসহায় মানুষকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর