শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নান্দাইলে পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ আটক -৩

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে সোমবার আটক করেছে মাদকনিয়ন্ত্রন অধিদপ্তর ময়মনসিংহ ও নান্দাইল উপজেলা প্রশাসন। ময়মনসিংহ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন। এসময় উপজেলার বারপাড়া আশ্রয়ণ প্রকল্প থেকে মৃত আজিম উদ্দিনের পুত্র আঃ হাকিম ও মৃত সুন্দর আলীর পুত্র সেকুল মিয়াকে মাদক সহ আটক করে। এছাড়া বনাটি আউটারগাতি গ্রাম থেকে সাইদুল ইসলামের স্ত্রী হাসনা আক্তারকে মাদক সহ আটক করে।

 

আটককৃত আসামিদের নিয়ে নান্দাইল উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসনা আক্তার কে ছয় মাস, সেকুল মিয়াকে এক মাস, আঃ হেকিম কে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যাককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারা দন্ড প্রদান করা হয় ।। পরবর্তীতে জনসম্মুখে জব্দকৃত ১ কেজি পরিমাণ গাজা পুড়িয়ে ধ্বংস করা হয়। এবিষয়ে ইউএনও মোঃ এরশাদ উদ্দীন বলেন, মাদক জুয়া বাল্যবিয়ে সহ সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি, আমরা সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর