শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

যশোরে ভোক্তা অধিকারের অভিযান:দশ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর:

বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ, মূল্যতালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা শাখা। রোববার সদর উপজেলার গোপালপুর গেট, রুপদিয়া বাজারসহ কয়েকটি স্থানে এ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।

 

এসময় উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) সদস্য আব্দুর রকিব সরদারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোক্তা অধিকারের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানিয়েছেন, খাজুরা বাসস্ট্যান্ডের নূরজাহান হোটেলকে বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ ও মূল্যতালিকা না থাকায় দুই হাজার টাকা, রুপদিয়া বাজারের ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা ও ফিরোজ স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর