শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

অভয়নগরে দিনমুজুরকে নির্মম নির্যাতন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

অভয়নগর উপজেলার ৭ নং শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের পশ্চিম পাড়ায় শহিদুল ইসলাম নামের এক দিন মুজুরী কে তুলে নিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভুগি শহিদুল ইসলাম একই গ্রামের উত্তর পাড়ার সালাম ফারাজীর সন্তান।খোজনিয়ে জানাযায় গত শনিবার গভীর রাতে শহিদুল ইসলামকে বাশুয়াড়ী হারুনের চৌরাস্তা নামক বাজার থেকে তুলে বাগানের ভিতর নিয়ে নির্মম নির্যাতন করা হয়।এ বিষয়ে অভযনগর সরকারী হাসপাতালে চিকিৎসাধীন ভুক্ত ভুগি শহিদুল ইসলাম জানালেন একই গ্রামের খলিল সরদারের ছেলে নাজমুল, মৃত সাত্তার শেখের ছেলে আহাদ, ও লুৎফর শেখের ছেলে মঈন এরা সহ ৬/৭ জন তাকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করে একটি মোবাইল ফোন ও কাছে থাকা টাকা নিয়ে নিয়েছে।

 

অনুসন্ধানে জানাগেছে শহিদুল ইসলামের সাথে আহাদ শেখের স্ত্রীর অসৎ সম্পর্ক থাকায় আহাদের সংসার গত মাসের প্রথম দিকে ভেঙ্গে যাওয়াতে প্রতিশোনিতে তুলেনিয়ে এ নির্মম নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। গতকাল সরজমিনে হাসপাতালে গিয়ে দেখাগেছে শহিদুল ইসলামের বাম পাঁ ভাঙ্গা বাম চোখের ভিতর রক্ত জমাটবাধা পায়ের পাতায় রয়েছে অসংখ্যা কাটা ফোটানোর চিন্য,। শহিদুলে পিতা সালাম ফারাজি জানালেন পূর্ব শত্রুতার কারণে তার ছেলেকে মেরেফেলার উদ্দেশ্যে এই ভাবে মেরেছে।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যর যন্ত্রনায় প্রহর গোনা এ রোগির অবস্থা আরো খারাপ হওয়াতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার। এঘটনায় বাশুয়াড়ী পুলিশ ক্যাম্প নাজমুল নামের একজন কে গ্রেফতার করে অভয়নগর থানায় চালান দিয়েছে বলে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর