শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

মণিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষের সহযোগীতায় ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নূরুজ্জামানের সহযোগীতায় আ’লীগ নেতা পরিচয়দানকারী হাদিউজ্জামান রানা নামের এক প্রতারকের বিরুদ্ধে চাকরীর প্রমোশন পাইয়ে দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে একজনকে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, আরেক প্রভাষকের এমপিওভুক্ত করণ এবং কলেজের এক কর্মচারীকে বড় পদে চাকুরী দেয়ার কথা বলে মোট ৫ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। একজন সচিব ও আওয়ামী লীগের এক প্রবীণ প্রেসিডিয়াম সদস্যের নাম ভাঙ্গিয়ে শর্ত অনুযায়ী কাজ করে দিতে না পারায় গত শনিবার প্রতারক রানাকে কলেজে অধ্যেক্ষর কক্ষে ৫ ঘন্টা আটক রেখে অজ্ঞাত কারণে পরে তাকে ছেড়ে দেয়া হয়।

 

কলেজের অধ্যক্ষের প্রত্যক্ষ সহযোগীতায় এমন প্রতারণার ঘটনা জানিজানি হওয়ার পর কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। কলেজের ২ শিক্ষকসহ ৩ জনের নিকট থেকে প্রতারক রানা কর্তৃক অর্থ হাতানোর বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকারও করেন অধ্যক্ষ নূরুজ্জামান। জানা যায়, মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নূরুজ্জামানের সাথে প্রায় ৩ বছর ধরে তার কথিত পিএস হিসেবে কলেজে অবাধে আসা-যাওয়া ছিল হাদিউজ্জামান রানা নামের যুবকের।

 

এছাড়া অধ্যক্ষ নুরুজ্জামানকে সার্বক্ষনিক মোটর সাইকেলে করে বিভিন্ন স্থানে বহন করে আসছিল উপজেলার মধুপুর গ্রামের আ’লীগ নেতা পরিচয়দানকারী ওই রানা। অধ্যক্ষের সাথে চলাচলের সুবাদে কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে নানা কারণে সম্পর্ক গড়ে ওঠে রানার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর