সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে লিপু হোসেন (৩৮) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর বিবিসি বাজার সংলগ্ন রুপপুর কিন্ডার গার্ডেনের পাশে এ ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবক দল কর্মী লিপু হোসেন উপজেলার পাকশীর চররুপপুর ফটু মার্কেট এলাকার লতিফ প্রামাণিকের ছেলে।

এ বিষয়ে পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুল খালেক বলেন, আমার দলের কর্মী লিপু, রাসেল, সজীবসহ চার-পাঁচজন উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী টনি বিশ্বাস বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় টনি বিশ্বাসের ভাতিজা চন্দন, জ্যোতি, কালুসহ কয়েকজন তাদের বাধা দেয়। তারা লিপুদের টনি বিশ্বাসের গ্রুপের হয়ে কাজ করতে বলেন। এতে রাজি না হওয়ায় হামলা করে। এক পর্যায়ে লিপুর বাম পায়ে গুলি করে টনি বিশ্বাসের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা লিপুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী টনি বিশ্বাস বলেন, আমি পারিবারিক কাজে বাহিরে আছি। আমার কোনো ভাতিজা বা কর্মী কারও ওপর হামলা বা গুলি করেনি। কারা গুলি করেছে আমি জানি না।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, রূপপুর ফাঁড়ির মাধ্যমে সংঘর্ষের খবর পেয়েছি। পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কেউ অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর