শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বরিশালে পান বরজ মালিককে পিটিয়ে আহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
পানবরজের মাটির বাঁধ ভেংগে দেয়ার জেরধরে পানবরজ মালিক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহত পানবরজ মালিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামের।

গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত হাকিম ঘরামী (৩৫) জানান, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় তার পানবরজের চারপাশে মাটির বাঁধ নির্মাণ করেন। মঙ্গলবার সকালে পাশ^বর্তী পানবরজ মালিক একই গ্রামের খোরশেদ হাওলাদার তার (হাকিমের) পানবরজের বাঁধের উপর পানি সেচ দিলে হাকিম ঘরামীর পানবরজ তলিয়ে যায়। এঘটনায় উভয়ের মধ্যে বাগবিতন্ডা শুরু হলে খোরশেদ হাওলাদার, জলিল হাওলাদার, রিপন ও লিটন হাওলাদার প্রতিপক্ষ পানবরজ মালিক হাকিম ঘরামীকে পিটিয়ে গুরুতর আহত করে।

 

এসময় স্বামী হাকিম ঘরামীকে মারপিট থেকে রক্ষা করতে গিয়ে হাকিমের স্ত্রী মমতাজ বেগম, ভাইয়ের স্ত্রী শাহানাজ বেগম আহত হন। এঘটনায় গৌরনদী মডেল থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর