সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৪:২০ অপরাহ্ন

পাবনার চাটমোহর পৌর সদরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনী।

জানা গেছে, পঁচা বাসি খাবার পরিবেশন ও খাবারের মূল্য তালিকা না থাকায় পৌর সদরের পুরাতন বাজারে অবস্থিত স্বাদ রেস্টুরেন্টে ১৫ হাজার টাকা, নাড়িকেলপাড়া এলাকার এলাহী পোল্ট্রি ফিডে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা, একই এলাকার বন্ধু ডিমের আড়তে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা এবং পুরাতন বাজারের বড়াল পোল্ট্রিকে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় চাটমোহর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকারসহ চাটমোহর থানা পুলিশের সদস্য ও চাটমোহর ছাত্র সমন্বয়করা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর