সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে মৎসজিবীদের মানববন্ধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ন

পাবনার চাটমোহরে মানববন্ধন করছে উপজেলার তিন গ্রামের গরীব ও দুস্থঃ মৎসজিবীরা। বিলকুড়–লিয়া জলকর নিজেদের অনুকূলে ইজারা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রবিবার (২০) অক্টোবর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ধরইল, হরিপুর দিয়ারপাড়া ও লাউতিয়া গ্রামের প্রায় দুই শতাধিক মৎসজিবী ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বিলকুড়–লিয়া মৎসজিবী সমিতির সভাপতি রায়হান আলী বলেন, ১৯৭২ সাল থেকে এই জলকরটি মৎস্যজিবী সমবায় সমিতির নামে ইজারা নিয়ে তারা জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু চলতি বছরে স্থানীয় একটি চক্র এই জলকরটি ইজারা নেয়, যারা জলকরটি ইজারা পেয়েছে তারা মৎস্য শিকারের সাথে জরিত না। ওই ইজারা বাতিল করে তাদের মধ্যে ইজার দেওয়ার দাবি করেন।

আরো বক্তব্য দেন, মৎস্যজিবী সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, মৎসজিবী আশরাফুল আলম, মৎস্যজিবী আসাদুল ইসলাম প্রমূখ।

মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বরকলিপি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর