সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় প্রতিমা বিসর্জনে প্রশাসনের সঙ্গে আ. লীগ নেতা, সমালোচনার ঝড়

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় উপজেলা প্রশাসনের পর্যবেক্ষণের স্থানে কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতা উপস্থিত থাকায় সমালোচনার ঝড় উঠেছে।

রবিবার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পাশে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, পাবনা ৩ চাটমোর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সাবেক উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহকে উপস্থিত থাকতে দেখা যায়। এ ঘটনায় বিএনপির কর্মী-সমর্থকরা ফেসবুকে উপজেলা প্রশাসনের দ্রুত সংস্কার চেয়ে বিভিন্ন পোস্ট দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, এটা উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠান নয়। প্রতিমা বিসর্জনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা একটি উন্মুক্ত স্থানে বসে পর্যবেক্ষণ করছিলেন। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ এসে পাশে বসে পড়েন। উন্মুক্ত স্থান হওয়ায় আমার কিছু বলার ছিল না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর