সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনায় পুকুর থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন
পাবনা
পাবনা

পাবনার আতাইকুলা তৈলকুপির একটি পুকুর থেকে মো: রবিউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিউল ইসলাম পাবনা সদর উপজেলার গাছপাড়া মহল্লার রাহেন ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের তৈলকুপি গ্রামের হাইওয়ে রোডের পাশে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ব্যাটারি চালিত বউ রিক্সাটি ছিনতাইয়ের পরে তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে যায় দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর