শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

জীবন চক্রে – মো: মামুন মোল্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৬ জুন, ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

কিছু সময় আগে যে ছিল ছোট্ট  শিশু

ধরণীতে বড্ড অসহায়

কিছু দিন কিছু  মাস হতে না  হতে

সেই কিশোর আজ ছুটা-ছুটিতে মস্ত ব্যস্ত,

কিছু বছর যেতে না যেতে

যৌবন জোয়ারে ঢেউ খেলে সমুদ্রে

 বহু গুণে বিখ্যাত ভেবে কি না করেছে?

যুগ যুগ বহু যুগ গেছে, গেছে কি হালে

হিসাব রাখে নি কষে,

চামড়া গেছে ঝুলে, রূপ গেছে ঝলসে

বল গেছে বহমান ক্ষণে ক্ষণে ছলনায় ঝরে ,

জীবন চক্রে হাতে লাঠি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর