মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

নলডাঙ্গায় অবৈধ পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ৪টি ব্যাটারী জব্দ

জামিল হায়দার জনি, নলডাঙ্গা(নাটোর):
আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২৬, ২:২০ অপরাহ্ন

নাটোরের নলডাঙ্গায় অবৈধ পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৪টি ব্যাটারী জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৩ মে) গভীর রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান।
জানাযায়, নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ারপাড়া এলাকায় অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খননের দায়ে মিন্টু প্রামানিককে ৫০ হাজার টাকা জরিমানা ও একই সঙ্গে অভিযান চালিয়ে ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর