[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নলডাঙ্গায় অবৈধ পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ৪টি ব্যাটারী জব্দ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মে, ২০২৬
নাটোরের নলডাঙ্গায় অবৈধ পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৪টি ব্যাটারী জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৩ মে) গভীর রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান।
জানাযায়, নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ারপাড়া এলাকায় অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খননের দায়ে মিন্টু প্রামানিককে ৫০ হাজার টাকা জরিমানা ও একই সঙ্গে অভিযান চালিয়ে ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।