শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার 

স্বামীর নির্যাতনে যৌতুকের বলি গৃহবধূ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে স্বামীর নির্যাতন সইতে না পেরে যৌতুকের বলি হয়েছেন সুবর্ণা খাতুন (২২) নামের এক সন্তানের জননী। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন সুবর্ণার বাবা গোলাম মোস্তফা। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, যৌতুকের চাপ, স্বামীর পরকীয়া ও নির্যাতন মেনে নিতে না পেরে গত সোমবার সকালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন সুবর্ণা। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন নেয়া হয়। তাকে হাসপাতালে ফেলে রেখে তার গহনা ও কোলের সন্তান নিয়ে পালিয়ে যায় স্বামী ও শ্বাশুড়ি। আবার তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। মামলার নথি সুত্রে জানা যায়, ৪ বছর পূর্বে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর ভাটোপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আলামিন হোসেনের সাথে মশিন্দা ইউনিয়নের সাহাপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে সুবর্ণা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে দুই বছরের শিশুকন্যা আরিশা খাতুন। ১১ অক্টোবর রাতে পারিবারিক কলহে আলামিনের সাথে সুবর্ণা খাতুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ১২ অক্টোবর সকালে সুবর্ণা খাতুন নিজ ঘরে ঘাস মারার বিষপান করেন। সুবর্ণার বাবা গোলাম মোস্তফা ও ভাই হাফিজুল ইসলাম অভিযোগ করে বলেন, স্বামী ও শাশুড়ির পাশবিক নির্যাতনে আত্মহত্যার পথ বেছে নেয় সুবর্ণা। তার স্বামী পরকীয়ায় লিপ্ত ছিল। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ময়নাতদন্তের পেলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর