সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

এবারের এইচএসসি পরীক্ষায় নাটোরের গুরুদাসপুরে মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চারটি এমপিগভুক্ত ও একটি নন এমপিওভুক্তসহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। গতবার পাশের হার ছিল ৫৮%। এবার কমে হয়েছে ৪৫%।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গুরুদাসপুরে উচ্চ মাধ্যমিকে ১ হাজার ৩৪১ পরীক্ষার্থীর মধ্যে ৫৫৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ৭৮৪ জন পরীক্ষার্থী। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন।

ভোকেশনাল শাখার ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ৪৯ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে ২১৯ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন পরীক্ষার্থী। অপরদিকে আলীম শাখায় ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন পাশ করেছে। অকৃতকার্য হয়েছে ৩৭ জন। এরমধ্যে কেউই জিপিএ-৫ পায়নি।

যেসব শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করেনি, প্রতিষ্ঠানগুলো হলো- এমপিওভুক্ত চলনবিল টেকনিক্যাল স্কুল এন্ড কমার্স কলেজ। প্রতিষ্ঠানটির ২৩ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য। চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজে ৩ জন পরীক্ষার্থীর কেউ পাশ করেনি। বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য এবং বিএম ইন্সটিটিউটের ১৫ জনের সবাই ফেল করেছে। দুর্গাপুর স্কুল এন্ড কলেজের মাত্র ২ জন পরীক্ষার্থী থাকলেও উত্তীর্ণ হতে পারেনি। এছাড়া নন এমপিওভুক্ত নূর মোহাম্মাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৩ জনের সবাই অকৃতকার্য হয়েছে। নাটোর জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে অকৃতকার্য ওই পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর