বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

চলনবিল পুনরুদ্ধারেমতবিনিময় সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

নাটোর, রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে বিস্তৃত ১৬৩টি বিল এবং ৫৮টি নদী নিয়ে গঠিত চলনবিল পুনরুদ্ধারে গুরুদাসপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে সেন্টার ফর ইনভাইরনমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে উল্লেখ্যযোগ্য বিষয়গুলো হলো- ‘চলনবিলকে সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে আত্রাই, নন্দকুজা, তুলসী নদীসহ বেড়াবাড়ি, বিলসা ও কুন্দইল খাল খননের আওতায় আনতে হবে। অকেজো রেগুলেটরগুলো সচল করতে হবে। ব্রিজ-কালভার্ট সংস্কার করে উচু করতে হবে।’ সেই সাথে চলনবিলের ক্ষতি না করে শাহাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করার দাবিও করেন বক্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের চলনবিল প্রকল্পের পরিচালক তানভিরুল হক, সিইজিআইএস এর সিনিয়র স্পেশালিষ্ট তানভির আহম্মেদ, স্পেশাল সেফগার্ড এক্সপার্ট আলমগীর হোসেন ইমনও চলনবিল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব ও বাপা’র যুগ্ম আহ্বায়ক এসএম মিজানুর রহমান।
এসময় রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুজ্জামান মিন্টু,উপজেলা কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম, সিনিয়ির মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা, বিএডিসি’র সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারাআরও বলেন, ‘চলনবিল পুনরুদ্ধারে বিল ও নদীকে দখলমুক্ত করতে হবে। সেই সাথে পুকুর খনন বন্ধ করা, সোঁতিজাল, চায়না জাল ও বাদাই জাল ব্যবহার নিষিদ্ধ করাসহ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর