সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে খাদ্য নিয়ন্ত্রক অফিসের তথ্য ভান্ডার সামাল দিচ্ছেন নিরাপত্তা প্রহরী হুসাইন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ সলঙ্গায় দুর্গোৎসব দর্শনার্থীদের ভীড় সৌদিতে না নেওয়ায় নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় বাসাইলে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু আটঘরিয়ায় ১৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ রুহিয়ায় সনাতন ধর্মের ভক্তদের মাঝে বস্ত্র বিতরণ রাণীনগরে প্রধান শিক্ষকের নিয়োগ ও পদোন্নতি নিয়ে প্রশ্ন, বরখাস্তের পর পুনরায় যোগদান

গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে বিনামূল্যে চারজনকে বকনা গরু বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় গোপালপুর পৌর এলাকার বয়েলপাড়ায় ‘উন্নত জীবনের সন্ধানে ঊষা’র নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ঢাকার সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইব্রাহিম খলিল, নির্বাহী পরিচালক, উন্নত জীবনের সন্ধানে ঊষা, গোপালপুর, টাঙ্গাইল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ ওমর ফারুক, গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি। এ সময় তিনি দিকনির্দেশনামূলক ও সহযোগিতামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, গোপালপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক; রিপন মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক; জামিল হোসেন, সুতি নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান বাবু, স্বত্বাধিকারী, বৈশাখী ফুড অ্যাগ্রো লিমিটেড।
অনুষ্ঠানে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের মাঝিপাড়া এলাকার চারজন উপকারভোগীর মধ্যে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, এর আগেও সংগঠনটির পক্ষ থেকে ২৩টি গরু বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ঢাকার সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর