সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে খাদ্য নিয়ন্ত্রক অফিসের তথ্য ভান্ডার সামাল দিচ্ছেন নিরাপত্তা প্রহরী হুসাইন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ সলঙ্গায় দুর্গোৎসব দর্শনার্থীদের ভীড় সৌদিতে না নেওয়ায় নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় বাসাইলে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু আটঘরিয়ায় ১৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ রুহিয়ায় সনাতন ধর্মের ভক্তদের মাঝে বস্ত্র বিতরণ রাণীনগরে প্রধান শিক্ষকের নিয়োগ ও পদোন্নতি নিয়ে প্রশ্ন, বরখাস্তের পর পুনরায় যোগদান

গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুস সালাম পিন্টু।
রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের কর্তৃপক্ষ ও পূজারিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য আবদুস সালাম পিন্টুর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাজী লিয়াকত।
এ ছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রবীরচন্দ্র চন্দ, গোপালপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে নিন্টু, সাধারণ সম্পাদক প্রলয় কুণ্ডু, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন পূজামণ্ডপের কর্মকর্তারা।
এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর