শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

গুরুদাসপুরে র‌্যালি ও আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

যথাযথ মর্যাদায় নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা শেষে প্রবীণদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র‌্যালি বের হয়। এরপর উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ইউএনও ফাহমিদা আফরোজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, রবিউল ইসলাম ও সাংবাদিক আলী আক্ধসঢ়;কাছ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এসময় প্রবীণদের হাতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন ইউএনও ফাহমিদা আফরোজ। বক্তারা বলেন- ‘প্রবীণদের বোঝা নয়- সম্পদ মনে করে সন্তানদের মত করে সেবাশুশ্রষা করতে হবে। কটু কথা নয়- মিষ্টি কথায় ভালো আচরণ করতে হবে। শ্রদ্ধা ও ভালোবাসায় প্রবীণদের জীবন ভরিয়ে দিতে হবে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর