শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার 

গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

আনন্দঘন পরিবেশে নাটোরের গুরুদাসপুর পৌর সদরের রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণির নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নতুন স্বপ্ন ও প্রত্যয় নিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শতাধিক নবীন শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ নেয়। ফুল দিয়ে নবীনদের বরণ করেন শিক্ষক, কর্মচারী ও প্রবীণ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠসহ ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বার্তায় যাত্রা শুরু হয় নবীনদের নতুন শিক্ষাজীবনের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহাবুবুর রহমান রফিক। এসময় বক্তব্য দেন প্রভাষক রনি খান, সহকারী অধ্যাপক মাজেম আলী মলিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, আব্দুস সামাদ, ফেরদৌসি খাতুন ও রাহেলা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফিরোজ হোসেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষাই শিক্ষা না, মানুষের মত মানুষ হতে শিক্ষার্থীদের পারিবারিক শিক্ষাও প্রয়োজন। একজন ষ্টুন্ডেন্ট সম্মিলিতভাবেই তার সফলতা অর্জন করে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক গুণাবলি, মূল্যবোধ, শৃঙ্খলা ও ভবিষ্যতের লক্ষ্য হিসেবে গড়ে উঠতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর