শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার 

গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটকের পর ওই নারীর টিনের ঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার পাকুয়া আটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন ওই এলাকার খন্দকার আব্দুল জলিলের মেয়ে জেমি (৩০) ও মৃত মকবুল হোসেনের ছেলে মোতালেব (৬৫)।
পুলিশ জানায়, ইয়াবা বিক্রির তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে জেমির হেফাজত থেকে ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির অর্থ বলে সন্দেহ করা নগদ ২৫ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
আটকের পরপরই স্থানীয় লোকজন জেমির টিনের ঘর ভাঙচুর করেন এবং বাড়িতে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর