ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) রুহিয়া কলেজ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।রুহিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসা আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক জুলফিকার রহমান, মুজামন্ডল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির নেতা মজলুম পারভেজ, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীসহ রুহিয়া উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। সভায় রুহিয়া উপজেলার প্রাথমিক শিক্ষার প্রশ্নপত্র প্রণয়ন,৫ম শ্রেণীর ছাত্র- ছাত্রীদের বৃত্তি পরীক্ষা, শিক্ষার্থীদের উপ-বৃত্তি প্রদান, একজন শিশু একটি গাছ রোপণ কর্মসূচি ও গণস্বাক্ষরতা কার্যক্রম সহ বিভিন্ন একাডেমিক উন্নয়ন বিষয়ে বিশেষ ভাবে আলোকপাত করা হয়।