[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর)  রুহিয়া কলেজ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।রুহিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসা আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক জুলফিকার রহমান, মুজামন্ডল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির নেতা মজলুম পারভেজ, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীসহ রুহিয়া উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। সভায় রুহিয়া উপজেলার প্রাথমিক শিক্ষার প্রশ্নপত্র প্রণয়ন,৫ম শ্রেণীর ছাত্র- ছাত্রীদের বৃত্তি পরীক্ষা, শিক্ষার্থীদের উপ-বৃত্তি প্রদান, একজন শিশু একটি গাছ রোপণ কর্মসূচি ও গণস্বাক্ষরতা কার্যক্রম সহ বিভিন্ন একাডেমিক উন্নয়ন বিষয়ে বিশেষ ভাবে আলোকপাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।