মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

আগামী স্থানীয় সরকার নির্বাচনে গুরুদাসপুর উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলাম| এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে দলটির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাও. আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান ও সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম|
বক্তব্য শেষে স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে অধ্যাপক মাওলানা আব্দুল আলীমের নাম ঘোষণা করেন প্রধান অতিথি| উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষক শরিফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসলিমা খন্দকারের নাম ঘোষণা করা হয়|
গুরুদাসপুর পৌর মেয়র প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেনের নাম ঘোষণা করা হয়| এছাড়া উপজেলার  ৬টি ইউনিয়নের মধ্যে ধারাবারিষা ইউনিয়ন ব্যতিত নাজিরপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সবুজ, বিয়াঘাট ইউনিয়নের মাও. আবু বক্কর সিদ্দিক, খুবজীপুরের আব্দুল বাছেদ বুলবুল, মশিন্দার ডা. নাছির উদ্দিন ও চাপিলা ইউনিয়নের অধ্যাপক শহীদুল ইসলামের নাম ঘোষণা করা হয়|


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর