আগামী স্থানীয় সরকার নির্বাচনে গুরুদাসপুর উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলাম| এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে দলটির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাও. আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান ও সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম|
বক্তব্য শেষে স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে অধ্যাপক মাওলানা আব্দুল আলীমের নাম ঘোষণা করেন প্রধান অতিথি| উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষক শরিফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসলিমা খন্দকারের নাম ঘোষণা করা হয়|
গুরুদাসপুর পৌর মেয়র প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেনের নাম ঘোষণা করা হয়| এছাড়া উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ধারাবারিষা ইউনিয়ন ব্যতিত নাজিরপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সবুজ, বিয়াঘাট ইউনিয়নের মাও. আবু বক্কর সিদ্দিক, খুবজীপুরের আব্দুল বাছেদ বুলবুল, মশিন্দার ডা. নাছির উদ্দিন ও চাপিলা ইউনিয়নের অধ্যাপক শহীদুল ইসলামের নাম ঘোষণা করা হয়|