মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ফরিদপুরে আগুনে পুড়ে বেকারি কারখানা ছাই, আহত ২

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৬:৩১ অপরাহ্ন

পাবনার ফরিদপুরে বেড়হাউলিয়া বাজারে নাঈম বেকারি এন্ড ফ্যাক্টরি কারখানা

আগুনে পুড়ে সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার ভোর চারটার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বেকারি ফ্যাক্টরির মালিক মোঃ আফজাল হোসেন বলেন কর্মচারীরা বুঝে ওঠার আগে এই আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে দুইজন লোক আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজনের সাথে কথা বলে জানা যায় আগুনের খবর তারা ফায়ার সার্ভিসে জানানোর জন্য যে মোবাইল নাম্বার দেয়া সেটিতেবার বার বার চেষ্টা করার পরও তারা পায়নি । তারা জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ কল দিয়ে পরবর্তীতে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করে । ততক্ষণে কারখানাটি পুড়ে ছাই হয়ে গেছে। ফ্যাক্টরির মালিক বলেন তার, প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার মালামালসহ সমস্ত মেশিনারিজ অগ্নিকান্তে পুড়ে নষ্ট হয়ে গেছে। সে বিভিন্ন এনজিও থেকে লোন করে ব্যবসা পরিচলনা করেন। ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন বলেন সরকার কতৃক পূর্বের মোবাইল নাম্বরটি বন্ধ করে নতুন মোবাইল নম্বর চালু করা হয়েছে। এটি আমরা বিভিন্ন এলাকায় এবং উপজেলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার মাধ্যম প্রকাশ করেছি।ভুল বুঝাবুঝির কারণে ফায়ার সার্ভিসের গাড়িটি পৌঁছাতে দেরি হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর