আগামী ০৮ ও ০৯ মার্চ ২০২৬ (রবিবার ও সোমবার) দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সরকারি সফরসূচিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী: ৮ মার্চ (রবিবার): মন্ত্রী মহোদয় দুপুর ২:০০ টায় সচিবালয় থেকে যাত্রা শুরু করবেন এবং বিকেল ৩:০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (BS 151) কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৪:১০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন। এরপর রাত ৮:০০ টায় তিনি পেকুয়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
৯ মার্চ (সোমবার): সকাল ১১:৩০ মিনিটে তিনি কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করবেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
সফর শেষে ওইদিন বিকেল ২:৪৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে (2A 446) তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন। মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বাক্ষরিত এই সফরসূচিতে জানানো হয়েছে যে, এটি একটি সরকারি সফর।
মাননীয় মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রস্তুতি গ্রহণ করছে।