শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে সম্প্রতি সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২১ টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,ঢাকা’র সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডে প্রায় অর্ধশত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অসহায় ক্ষতিগ্রস্তদের মধ্যে এ পর্যন্ত ধামোর ইউনিয়নের আশ্রয়ন-৭১ এর এক পরিবার, যুগিকাটা গ্রামের এক পরিবার, আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের আট পরিবার, বড় সিঙ্গিয়া গ্রামের পাঁচ পরিবার, রাধানগর ইউনিয়নের কিসমত রসেয়া গ্রামের পাঁচ পরিবার এবং বলরামপুর ইউনিয়নের চুচুলি আশ্রমপাড়ার এক পরিবারসহ মোট ২১ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক, মোট ২১ বান্ডিল ঢেউটিন ও ৬৩ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। পিআইও অফিস সূত্রে জানা যায়, এ ছাড়াও আরো অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৭ টি পরিবারের আবেদন জমা রয়েছে। ধারাবাহিকভাবে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও অনুরুপভাবে ঢেউটিন ও অর্থের চেক প্রদান করা হবে। বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক কম্বল ও শুকনো খাবার প্রদান করা হয়। অগ্নিকান্ডের কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের এই ক্ষুদ্র প্রয়াস। এই সহযোগিতা পর্যাপ্ত নয়। অসহায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সম্পদশালী ও দাতা সংস্থাদের এগিয়ে আসার আহবান জানান তিনি । এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম (কচি), স্থানীয় গণমাধ্যমকর্মীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর