শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
oplus_2

পাবনার চাটমোহর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযুক্ত ৫ জনকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামিদের মাদক সংক্রান্ত অপরাধের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। আদালত প্রত্যেক আসামিকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- টাকা অর্থদণ্ড (যা আদায়কৃত) করে দণ্ডিত করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: এ. এম. মোসলেহ উদ্দিন (২৯), পিতা- মোঃ রবিউল করিম, সাং- দোলং, মোঃ রানা আহমেদ (২৭), পিতা- রমজান আলী, সাং- দোলং, মোঃ রানা (২৩), পিতা- আসাদ মোল্লা, সাং- ভাদড়া , মাসুদ রানা (২০), পিতা- আলী আজগর, সাং- ভাদড়া, মোঃ তামিম হাসান (২০), পিতা- চাঁদ প্রামাণিক, সাং- ভাদড়া।
এই দণ্ডাদেশ মাদকের বিরুদ্ধে সরকারের চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এ ধরনের দ্রুত ও কার্যকর বিচার মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর