শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সিলেটে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ণ

সিলেটের মোগলাবাজারে আজ বুধবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে অশোক লিলেন্ড কোম্পানির একটি ট্রাক বেপরোয়া গতিতে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছে।নিহত যুবকের নাম দুলাল চৌধুরী (২২) এবং আহত ব্যক্তির নাম আব্দুল আউয়াল চৌধুরী (৪৬)। তিনি মোগলাবাজার থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত। খবর পেয়ে মোগলাবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
পুলিশ জানায়, সিলেট থেকে ফেঞ্চুগঞ্জগামী অশোক লিলেন্ড কোম্পানির একটি ট্রাক বেপরোয়া গতিতে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই আরোহীদের ১ জন দুলাল চৌধুরী নিহত হোন। আহত হয়েছেন তার বড় ভাই মোগলাবাজার থানা পুলিশের সদস্য আব্দুল আউয়াল চৌধুরী।
মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর (এসআই) অর্জুন চৌধুরী জানান, সকালে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন দুই ভাই। এমন সময় দ্রুতগতির একটি ট্রাক বেপরোয়া গতি নিয়ন্ত্রণে না আনতে পেরে সরাসরি ধাক্কা দেয় মোটরসাইকেলে। আহত পুলিশ সদস্যের অবস্থা তেমন গুরুতর নয়। তিনি বাসায় আছেন। এ দুর্ঘটনার তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর