মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ফসলী জমিতে পুকুর খনন করায় এক্সেভেটরের চালককে জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

পাবনার চাটমোহরে ফসলী জমিতে অবৈধভাবে  পুকুর খনন করায় এক্সেভেটরের চালক সোলাইমান হোসেন ( ৩৫) কে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫ টায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বহিরগাতি এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেদুয়ানুল হালিম জানান,ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করায় হান্ডিয়াল ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের সোলাইমান হোসেনকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ ধারা অনুযায়ী  ৭৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে ৭৫ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্ত হন তিনি। পুকুর খননের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর