বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার  প্রতিকূলতা পেরিয়ে মাল্টা চাষে সফল শারমিন, অনুপ্রেরণা ছড়াচ্ছেন গ্রামজুড়ে চৌহালীতে কালের সাক্ষী রেহাই পুকুরিয়া উত্তরপাড়ার জরাজীর্ণ কাঠের সাঁকো আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রুহিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরপুরে দুর্গা পূজার প্রস্তুতি পরিদর্শন করলেন এমপি  লাভলু

রাতের সড়ক প্রাণ কেড়ে নিলো শাহিনের

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: 
আপডেট সময়: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

তেলবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে গোপালপুরের এক এনজিও কর্মী শফিকুল ইসলাম শাহীনের (৫২) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের জামতৈল পশ্চিমপাড়া মন্ডলবাড়ীর মৃত জালাল উদ্দিন মন্ডলের ছেলে। সে আশা এনজিও’র ঘাটাইল সদর ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন।
জানা যায়, নিহত শাহীন ওই রাতে পেশাগত কাজে অফিস থেকে মাহিন্দ্রা যোগে মধুপুর উপজেলার কাকরাইদ এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পোড়াবাড়ী নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি ট্রাকের সাথে যাত্রীবাহী ওই মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মারাত্বকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহিন। অন্যান্যরা আহত হয়ে চিকিৎসাধীন।
ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর