বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আর্তমানবতার সেবায় কাজ করছে ইকবাল হোসাইন ফাউন্ডেশন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

পাবনায় আর্তমানবতার সেবায় কাজ করছে ইকবাল হোসাইন ফাউন্ডেশন। পাবনার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ আমেরিকা প্রবাসী ইকবাল হোসাইনের অর্থায়নে এই ফাউন্ডেশনটি পরিচালিত হচ্ছে। ইকবাল হোসাইন ফাউন্ডেশন বিভিন্ন মসজিদে বিনামূল্যে সাউন্ড সিস্টেম, মাইক, খাটিয়া, মৃত মানুষের কাফন-দাফনের ব্যবস্থা, কোরআন শরিফ বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ, গরিব-অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।

ইকবাল হোসাইন ফাউন্ডেশন এর তত্ত্বাবধানকারী ও মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সাবেক সভাপতি সাংস্কৃতিক কর্মী হেলাল উদ্দিন জানান, এই শীতে অসহায়দের মাঝে সপ্তাহজুড়ে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমরা ইকবাল হোসাইন ভাইয়ের নির্দেশনা অনুয়ায়ী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামীতে আমাদের কর্মকান্ড আরও প্রসার করবো।

এসময় উপস্থিত ছিলেন, সুখ চাঁদ প্রাং, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, আলাউদ্দিন হোসেন, সেলিম মাহমুদ, গাফ্ফার মালিথা, প্রদীপ জোয়ার্দ্দার, হালিম শিকদার, রবিউল ইসলাম, আল নাসির ভান্ডারী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহাদত প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর