মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে ৫০ হাজার শিক্ষার্থী পেল বিনামূল্যে পাঠ্য পুস্তকবই

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৯:২৮ অপরাহ্ন

সারা দেশের ন্যায় পহেলা জানুয়ারি চাটমোহর উপজেলায় বই উৎসব পালিত হয়েছে। চাটমোহর উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক অফিস সূত্রে জানা যায়, এবার এ উপজেলায় প্রাথমিকের সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও কেজি স্কুল মিলে ২০৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫ হাজার শিক্ষার্থীদের এবং সরকারি, বেসরকারি ও স্বতন্ত্র মিলে ৯৭ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৫ হাজার শিক্ষার্থীদের মাঝে ২০২৪ শিক্ষাবর্ষের নতুন পাঠ্য পুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে রবিবার সকালে উপজেলার শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ ফিরোজা পারভীন। এ সময় উপজেলা প্রার্থমিক শিক্ষা অফিসার খন্দকার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক বৃন্দ ও সাংবাদিক এ উৎসবে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর