শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ৩

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ১০:০৪ অপরাহ্ণ

জামালপুরে বাস-পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত-৫-জন।

১৫-ডিসেম্বর ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবহানের ছেলে শামসুল হক (৫০) এবং পিকআপভ্যানের চালক সুজা মিয়া (৪০)। নিহত আনোয়ার ও শামসুল দুজনই সবজি ব্যবসায়ী।

নারায়ণপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান, শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে সবজিবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ধাক্কা লাগে পিকআপভ্যানের পেছনে থাকা একটি সিএনজির সঙ্গেও। এতে ঘটনাস্থলেই দুই সবজি ব্যবসায়ীর মৃত্যু হয় এবং ৬ জন আহত হন।

আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। তবে গুরুতর আহতাবস্থায় পিকআপভ্যানচালক সুজা মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও আটক আছে বাসটি। বাসচালক ও হেলপারকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর