সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নে একটি সবজিবোঝাই মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে হাটিকুমরুল ইউনিয়নের নলকা ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাক ড্রাইভার আমিরুল ইসলাম জানান, বেগুন বোঝাই ট্রাক নিয়ে কুড়িগ্রামের ভুড়ুঙ্গমাড়ি এলাকা থেকে ঢাকার পথে যাচ্ছিলেন তিনি। ট্রাক নিয়ে নলকা ওভারব্রিজ এলাকার আজিজ পেট্রল পাম্পের সামনে ৪ জন দুর্বৃত্ত পথরোধ করে আগুন দিয়ে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ট্রাকে আগুন দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হলে তারা এসে আগুন নেভায়। ট্রাকে থাকা কিছু মালামাল পুড়ে যায়। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর