সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অবরোধে থ্রি হুইলারের দখলে মহাসড়ক

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার এক দফা দাবীতে বিএনপি-জামায়াতের তৃতীয় ধাপের অবরোধের প্রথম দিন ছিল গতকাল বুধবার।দুরপাল্লা এবং আন্ত: জেলার বাস না থাকায় ভ্যান-রিক্সা,সিএনজি বা থ্রি হুইলারের দখে ছিল সড়ক-মহাসড়ক।এ সব যানবাহন মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত হলেও অবরোধে জনগণের যাতায়াতে ভোগান্তি কমাতে কদর বেড়েছে। উত্তরবঙ্গের প্রবেশ পথ সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বর দিয়ে কিছু পণ্যবাহী ট্রাক, কার্গো, পিকআপ, প্রাইভেট কার চলাচল করলেও মহাসড়কে চলাচল করেনি যাত্রীবাহী বাস।হাটিকুমরুল রোড হতে ঢাকা,বগুড়া,পাবনা,নাটোরে কোনদিকে  বাস ছাড়তে দেখা যায়নি।মহাসড়কের গুরুত্বপুর্ণ পয়েন্ট সিরাজগঞ্জ রোড, ভুইয়াগাঁতী,ঘুড়কা,সাহেবগঞ্জ,নলকা মোড়, দবিরগঞ্জ,হরিনচড়ায় থ্রি হুইলার,ইজিবাইক নামক যানবাহনের ব্যাপক ভীড় দেখা গেছে। তৃতীয় ধাপের অবরোধে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। হাটিকুমরুল রোডসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর