সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সলঙ্গায় শান্তিপুর্ণ দুর্গোৎসব পালিত

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপুজার ৫ দিনব্যাপী নানা ধর্মীয় আচার অনুষ্ঠান শান্তিপুর্ণ ভাবে সমাপ্তির পর মঙ্গলবার সন্ধ্যায় আনন্দঘন মুহুর্তের মধ্য দিয়ে বিদায় বিসর্জন জানান সলঙ্গার সনাতন ধর্মালম্বীরা। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কঠোর নজরদারি ও নিরাপত্তায় শেষ হয়েছে দুর্গোৎসব।
দুর্গাপূজায় মা দেবীকে বিদায় জানানোর জন্য শেষ দিন মঙ্গলবার দুপুর থেকে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা আর সিঁদুরের মাখামাখি।
শেষ বেলায় ঢাকের তালে তালে ও বক্সের গানে মাতিয়ে তোলে পুরো সলঙ্গা। ধোপ,মোমবাতি আর তেল দিয়ে মাকে প্রণামের পাশাপাশি ভক্তরা কামনা করে আগামী এক বছরের সুখ ও শান্তি।সন্ধ্যায় সলঙ্গা বাজার গাঢ়ুদহ নদীর পানিতে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাসহ সকল প্রতিমাকে।
বিগত ৫ দিনের নিরাপত্তার মত বিজয়া দশমীর বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পুলিশ ও আনসার সদস্যদের ভুমিকা ছিল কঠোর। প্রতি বছরের মত এবারেও সলঙ্গা বাজার কদম তলা এলাকায় বসেছিল মেলা। এবার সলঙ্গায় ৩২ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর