ময়মনসিংহের নান্দাইল উপজেলায় “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ প্রমশন দিবস উপলক্ষে শুক্রবার র্যালী ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা প্রকৌশলী শাহাবুর রহমান সজিব, নান্দাইল ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইদুর ইসলাম, নান্দাইল প্রেসকাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক অরবিন্দ্র পাল অখিল সহ প্রমুখ। আলোচনা সভা শেষে নান্দাইল ফায়ার সার্ভিস টিম গ্যাস সিলিন্ডার থেকে আগুন সূত্রপাত হলে কিভাবে আগুন নিয়ন্ত্রন বা নিবানো যায় এবিষয়ে মহড়া প্রদান করা হয় এবং র্যালীতে যোগদানকারী ছাত্রীদের আগুন নিবানোর কৌশলগুলো দেখানো হয়।