সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে গণঅধিকার পরিষদের সঙ্গে এমপি রবিউল আওয়াল লাভলুর সৌজন্য সাক্ষাৎ

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ

আজ ২২ ফেব্রুয়ারি গণঅধিকার পরিষদ নাগরপুর উপজেলা শাখার পক্ষ থেকে টাঙ্গাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে এলাকার সার্বিক উন্নয়ন, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নাগরপুরবাসীর বিভিন্ন প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মাননীয় সংসদ সদস্যের দক্ষ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় নাগরপুর উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।

এ সময় গণঅধিকার পরিষদের নেতারা জানান, সংগঠনটি সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জনগণের পাশে থাকবে এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করে যাবে।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক মোঃ নাইম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মিয়া, নাগরপুর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ সিপন রানা এবং গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর