মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ই-পেপার

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৪:৫২ অপরাহ্ণ

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে এবং আল আকসা মসজিদ রক্ষার দাবিতে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে “রামগড় সর্বস্তরের তৌহিদী জনতার”ব্যানারে ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর পৌনে ২টায় জুমার নামাজ শেষে রামগড় পুলিশ বক্স চত্ত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে রামগড় বাজারে এসে শেষ হয়। এ সময় তারা ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে মাওলানা এরশাদ উল্ল্যাহর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলের রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক।এসময় আরো বক্তৃতা রাখেন মাওলনা আব্দুল হাই নিজামী,রামগড় ইউপির সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান,রামগড় উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের ,কাউন্সিলর আহসান উল্লাহ,মাওলানা আব্দুল হক,মাওলানা মুফতি মীর হোসাইন,মোওলানা আক্তার হোসেন জিহাদী।এসময় বিভিন্ন শ্রেণী ও পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা আনোয়ার ফারুক জানান, সারা বিশ্বের মুসলিমগণ ইসরায়েলের এই নির্যাতন অবশ্যই প্রতিহত করবে। প্রতিটি শান্তিকামী মানুষ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছে এবং থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পক্ষে ছিল, আছে এবং থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে ছিলেন। প্রধানমন্ত্রীও বলেছেন, বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে আছে, থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর