মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

ই-পেপার

লামার ফাইতং ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সমাবেশ

মোঃ নাজমুল হুদা,লামা(বান্দরবান)প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১২:০২ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপিকে ৭ম বারের মতো নির্বাচিত করার লক্ষ্যে লামা উপজেলার ফাইতং  ইউনিয়নে ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় ফাইতং ইউনিয়ন পরিষদ হলরুমে  উপস্থিত ছিলেন ফাইতং ইউনিয়ন আ,লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক।
এতে আরও ইউনিয়ন আ.লীগের সভাপতি সাংগঠনিক সম্পাদক মোঃ এহসান উল্লাহ,,বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা, সম্পাদক মোঃ সাদ্দাম হোছাইন মানিক,লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম, সম্পাদক মেহেদী হাসান রনি, ফাইতং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি থোয়াইচানু মার্মা (সভাপতিত্বে), সম্পাদকসহ অনেকেই।
এসময় অংশ নেওয়া বক্তরা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র প্রতিটি গ্রাম- মহল্লায় সাইনবোর্ড আকারে দিয়ে সাধারণ মানুষকে জানাতে হবে। পার্বত্য অঞ্চলে তথা বান্দরবন জেলায় সার্বিকভাবে অনেক উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সকলকে আগামীএতেও নৌকার প্রার্থীকে বিজয় করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর