মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

ই-পেপার

ঠাকুরগাঁও শিক্ষকদের নিয়ে দিনব্যাপী স্কাউটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত 

বীরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৪:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ও ঠাকুরগাঁও সদর উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ৫৮৭ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স ১১ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলার আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী আয়োজিত এ কোর্সে ৫০ জন প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার শিক্ষক অংশগ্রহণ করেন। সকালে কোর্সের উদ্বোধন করেন হিমালয় মুক্ত স্কাউট গ্রুপের সহ সভাপতি ও জেলা প্রশাসক পত্নী জনাব জান্নাতুল ফেরদৌসী। আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম) আঞ্জুমান আরা বেগম, এলটি এতে কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ, ঠাকুরগাঁ জেলা সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম স্বপন ও ঠাকুরগাঁও সদর উপজেলা সম্পাদক শেখ আহমেদ মিলন কোর্সে বিভিন্ন সেশন পরিচালনা করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠনের নিমিত্তে এ কোর্স বাস্তবায়ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর