মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ই-পেপার

সাপাহার উপজেলার খঞ্জনপুরে আলম স্পোর্টস একাডেমী এর শুভ উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১১:৪১ অপরাহ্ণ
smart

মঙ্গলবার বিকালে  উপজেলার খণ্ডনপুর নির্মাণাধীন মাঠে খঞ্জনপুর আলম স্পোর্টস একাডেমি এর আয়োজনে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মূলত এলাকার কচি ও উঠতি বয়সের বালকদের মাদক দ্রব্য, বাল্যবিবাহ, সন্ত্রাস মূলক কার্যকলাপ সহ এরকম অনৈতিক কার্যকলাপ হতে বিরত থেকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে মেতে থাকেন তার সফলতা পেতে সাপাহারে এই প্রথম শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু জাফর আলমগীর হোসেন (আলম) স্বত্বাধিকারী হিসেবে আলম স্পোর্টস একাডেমি চালু করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ফজলের রাব্বি, শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,আই-হাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক- শিক্ষার্থী ও একাডেমির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
শেষে একাডেমির সাড়ে তিন শত সদস্যদের মাঝে ক্রীড়া সামগ্রী (জার্সি) উপহার প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর