মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

ই-পেপার

সাপাহারে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলতাফুল হক (আরব) চৌধুরী স্মরণে শোক সভা 

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১১:২৯ অপরাহ্ণ

 নওগাঁর সাপাহারের বীর মুক্তিযোদ্ধা প্রগতিশীল সমাজসেবক শিক্ষানুরাগী ও স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ এক উজ্জল সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত আলতাফুল হক (আরব) চৌধুরী স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টায় জিরো পয়েন্টে স্বাধীনতা মুক্তমঞ্চে শোক সভা আয়োজক কমিটির উদ্যোগে  প্রয়াত আলতাফুল হক আরব চৌধুরী’র বর্ণাঢ্য জীবনের স্মৃতি চারণ বিষয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোক সভা আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ইসমত ইনামুল হক।
এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব  শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদার মাসুদ রেজা সারোয়ার, জেলা আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ফজলে রাব্বী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম, পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন, আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু , সাবেক জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, পপুলার মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী সমাজসেবক মোস্তাক আহম্মেদ ও প্রয়াত আরব চৌধুরীর বড় ছেলে আসমান চৌধুরী প্রমুখ।
 উক্ত শোক সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, তার পরিবারের সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর