মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ই-পেপার

ঘুষ-দূর্নীতির অভিযোগ নালী ইউনিয়ন ভূমি অফিসের ঝাড়ুদারে বিরুদ্ধে

মো: আকতার হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ১১:২৯ অপরাহ্ণ

ঘিওর উপজেলার নালী ইউনিয়ন ভূমি অফিসের ঝাড়ুদার শ্রীমতী শিখা নন্দীর বিরুদ্ধে নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগ। ভূমি সেবা পেতে হলেই যেকোনো বিষয়ে আগে কথা বলতে হয় ঝাড়ুদার শ্রীমতী শিখা নন্দীর সাথে,ঠিক করতে হয় দরদাম। টাকা না দিলেই পড়তে হয়,ভোগান্তিতে- এমনই  অভিযোগ করে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন তার জমি নিয়ে একটু ঝামেলা ছিলো,আমি জমি বিষয়ে কিছু বুঝি না,তাই কথা বলি ইউনিয়ন ভূমি অফিসের ঝাড়ুদার শ্রীমতী শিখা নন্দীর সাথে আর এই সুযোগে কাগজ পত্র ফটোকপি করতে হবে বলে ৬ হাজার টাকা হাতিয়ে নেয় আমার কাছ থেকে। এমন শত শত দূর্নীতির অভিযোগ রয়েছে ঝাড়ুদার শ্রীমতী শিখা নন্দীর বিরুদ্ধে। এমনকি ভূমি অফিসের কর্মরত অবস্থায় অফিসের কর্মকর্তা – কর্মচারীদের উপেক্ষা করে বিভিন্ন রেকর্ড পত্র নিজেই সরাসরি দেখান লোকদের তাদের কাজ করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন খরচ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। শুধু ভূমি অফিস থেকেই তার দূর্নীতির শেষ নয়,মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘর পায়িয়ে দেওয়ার কথা বলেও অনেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা। তার এসকল দূর্নীতি ও অনিয়মের বিষয়ে গত ০৬-০২-২৩ ইং জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ( ভূমি)  বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তার বিরুদ্ধে। চলতি বছরের মে মাসে দায়িত্ব অবহেলার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে,তারপর থেকেই বিভিন্ন মহলে ঘোরাঘুরি করে প্রভাব খাটিয়ে  আবারও চলতি মাসের ২ তারিখ থেকে অলিখিত ভাবে চাকরি শুরু করেন ঝাড়ুদার শ্রীমতী শিখা নন্দী। আর এতে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। এর পূনরায় তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবি জানান ভূক্তভোগিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর