মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ই-পেপার

মানিকগঞ্জ ১ আসন থেকে নৌকার মাঝি হতে চান এস এম জাহিদ 

মো: আকতার হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৮:০০ অপরাহ্ণ

ঘিওর -দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ ১ আসন।রাজনৈতিক প্রেক্ষাপট থেকে জানা যায়,মানিকগঞ্জ ১ তথা ঘিওর -দৌলতপুর ও শিবালয়কে বিএনপির ঘাটি বলা হয়।মানিকগঞ্জ ১ আসন বিএনপির ঘাটি হলেও দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় এখন অনেকটাই কমে গেছে বিএনপির জনপ্রিয়তা – মানুষের মনে জায়গা করে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। মানুষের সাথে কথা বলে জানা যায়,আওয়ামীলীগের সময়ে যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে তা বিএনপির আমলের চাইতে অনেকটাই চোখে পরার মতো।বর্তমানে  মানিকগঞ্জ ১ আসনটি আওয়ালীগের হাতে থাকলেও,আগামী  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি চ্যালেঞ্চিং নির্বাচন হওয়ায়,জনপ্রিয়তা দেখেই নৌকা প্রতিক দিবেন আওয়ামী লীগ সরকার। আর সেই দিক দিয়ে মানিকগঞ্জ ১ আসনে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব সালা উদ্দিন মাহমুদ জাহিদ ( এস এম জাহিদ)। বর্তমানে নৌকার মনোনয়ন প্রত্যাশী এস এম জাহিদ কে দেখাও যাচ্ছে মাঠে ময়দানে।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা প্রতিকে আবার ভোট দেওয়ার আহ্বান করেন এস এম জাহিদ। তাঁর দলীয় উন্নয়ন কর্মকাণ্ডের ভূমিকা তুলে ধরার জন্য ও নৌকা প্রতিককে আবার ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন ইউনিয়নে মত বিনিময় সভা করে যাচ্ছেন সালা উদ্দিন মাহমুদ জাহিদ ( এস এম জাহিদ)। গত সোমবার শিবালয় উপজেলার আলোকদিয়ার চর নৌকার হাট মাঠে এক মত বিনিময় সভা করেন এস এম জাহিদ। সে সময় সাংবাদিকদের বলেন, সারাদেশে যে উন্নয়ন করেছে আওয়ামীলীগ সরকার -তার ধারা অব্যাহত রাখতে এবং মানিকগঞ্জ ১ আসন থেকে যদি আমাকে নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়া হয়।তাহলে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে আমি উপহার দিতে চাই।জনগণের আমার প্রতি আস্থা আছে আমি যদি নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হই তাহলে আমি জনগণের হয়েই কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর