মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ই-পেপার

ফরিদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৬:৫৮ অপরাহ্ণ

পাবনা ফরিদপুর উপজেলায় ফরিদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে (৫ই অক্টোবর) বৃহস্পতিবার বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ ই অক্টোবর বিশ্ব ব্যাপি পালিত হয়ে থাকে এই বিশ্ব শিক্ষক দিবস। এই দিবস টি যথাযথ শিক্ষকদের সম্মান রক্ষা ও সমাজে তাদের অবদানকে স্বরণ করার জন্য পালন করা হয়।

তারই ধারাবাহিকতায় ফরিদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের সভাপতি মো : আনোয়ার হোসেন সরকার, প্রধান শিক্ষক, হেলাল উদ্দিন, অভিভাবক সদস্য বৃ্ন্দ এবং সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন কাওছার।

আলোচনা সভায় সভাপতি সাহেব শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর, তাই তাদের যথাযথ সম্মান ও তাদের অবদানকে আমাদের স্বরণ করা উচিত এবং শিক্ষার গুনগত মান বজাই রাখার প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর